প্রতিষ্ঠাতা সম্পর্কে

সত্যেন্দ্রনাথ রায়

সত্যেন্দ্রনাথ রায় ছিলেন একজন দূরদর্শী শিক্ষানুরাগী ও সমাজসেবক, যিনি গড়িয়াডাঙ্গা অঞ্চলে উচ্চশিক্ষা বিস্তারের লক্ষ্যে গড়িয়াডাঙ্গা আদর্শ ডিগ্রি কলেজ 2004 সালে প্রতিষ্ঠা করেন। যাহার EIIN NO- 116871। শিক্ষা-বঞ্চিত ও মেধাবী শিক্ষার্থীদের জন্য মানসম্মত উচ্চশিক্ষার সুযোগ সৃষ্টি করাই ছিল তাঁর প্রধান লক্ষ্য।

তিনি বিশ্বাস করতেন, শিক্ষা একটি জাতির মেরুদণ্ড এবং একটি আলোকিত সমাজ গঠনের প্রধান হাতিয়ার। এই বিশ্বাস থেকেই তিনি এলাকার সাধারণ মানুষের সহযোগিতায় কলেজটি প্রতিষ্ঠা করেন এবং শিক্ষার মাধ্যমে সামাজিক উন্নয়নে অবদান রাখেন।

তাঁর আদর্শ, নিষ্ঠা ও শিক্ষা-দর্শন আজও গড়িয়াডাঙ্গা আদর্শ ডিগ্রি কলেজের মূল প্রেরণা হিসেবে কাজ করছে। তাঁর অবদান কলেজটির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।